২০২২-কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালো পৃথিবীবাসী। ২০২৩ সালের প্রথম প্রহরে আতশবাজিতে ভরে উঠলো অকল্যান্ডের আকাশ। আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর একটি নিউ জিল্যান্ড। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে।