বিলিয়নিয়ার গৌতম আদানির প্রতিষ্ঠান সিংহভাগ শেয়ারের মালিক হওয়ার পর ভারতের নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) পরিচালনা পরিষদ থেকে দুই প্রতিষ্ঠাতা প্রান্নয় রায় ও রাধিকা রায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম। শুক্রবার এক বিবৃতিতে তারা জানান, দুই প্রতিষ্ঠাতার পাশাপাশি স্বতন্ত্র ৪ পরিচালকও পদত্যাগ করেছেন; সবার পদত্যাগই ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।