তেঁতুলিয়ায় ১০ প্রজাতির টিউলিপ বাগান দেখতে ডেনমার্কের রাষ্ট্রদূত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার টিউলিপ বাগান দেখতে আসলেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন।আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শাড়িয়াল

2023-02-13T20:48:47+00:00
2023-02-13T20:48:47+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
তেঁতুলিয়ায় ১০ প্রজাতির টিউলিপ বাগান দেখতে ডেনমার্কের রাষ্ট্রদূত
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৮ পিএম 
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার  টিউলিপ বাগান দেখতে আসলেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন।  

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি)  বিকালে উপজেলার  শাড়িয়াল জোত দর্জিপাড়ায় উপস্থিত হয়ে বাংলাদেশের মাটিতে টিউলিপের সৌন্দর্য উপভোগ করেন। 

এ সময় তিনি বলেন, বাংলাদেশের বুকে টিউলিপ বাগান দেখে আমি সত্যিই মুগ্ধ।  আমার কাছে মনে হয় আমি যেন ডেনমার্কেই আছি। এখানকার নারীরা সত্যিই অসাধারণ তারা কর্মদক্ষতা ও শক্তির পরিচয় দিয়েছেন।  নারীর ক্ষমতায়নে এই টিউলিপ বাগান ভূমিকা রাখবে বলে আমি মনে করি।  

এবারের বসন্তে বাড়তি উত্তেজনা ও মুগ্ধতা ছড়িয়ে উৎসবের বন্দনা বইতে শুরু করেছে পঞ্চগড়ে। সৌন্দর্যের রাণী টিউলিপ তেঁতুলিয়াকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে ইতিমধ্যে।

এই হিমালয় কন্যা -কাঞ্চনজঙ্ঘা ও সমতলের চা সৌন্দর্যের পর মুগ্ধতা কাড়ছে নেদারল্যান্ডের ১০ প্রজাতির টিউলিপ ফুল। ভিনদেশি টিউলিপের সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে তেঁতুলিয়া। এতে করে সৌন্দর্যের টিউলিপের দীপ হয়ে উঠেছে এ উপজেলাটি। এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পর্যটকের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। ভিনদেশি এ টিউলিপ চাষে পর্যটনে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। 

এবার দুই একর জমিতে এক লাখ গাছে ফুটেছে বাহারি রঙের ১০ প্রজাতির রাজসিক টিউলিপ। রং গুলো হচ্ছে- অ্যান্টার্কটিকা হোয়াইট (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সানরাইজ (হলুদ), ষ্টংগোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপী), হোয়াইট মার্ভেল (সাদা), মিষ্টিকভ্যান ইজক (গোলাপী), হ্যাপি জেনারেশন (সাদা লাল ছায়া) এবং গোল্ডেন টিকিট (হলুদ)।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ)”র সহযোগিতায় দেশের উন্নয়ন সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাধ্যমে পাইলট প্রকল্পে চাষ করা হচ্ছে বিদেশি ফুল টিউলিপ। 

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. আর্নো হ্যামিলিয়ার্স। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ভ্যালু চেইন স্পেশালিষ্ট রাফিজুল ইসলাম মণ্ডল ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড শহীদ উজ জামান।

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: