হবিগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।সোমবার (১ জানুয়ারি) বিকাল

2024-01-02T08:47:56+00:00
2024-01-02T08:47:56+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৮:৪৭ এএম 
হবিগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার দেবপাড়া গ্রামে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, সম্প্রতি আমার পারিবারিক এবং আমার শারীরিক সমস্যা থাকার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। একই সাথে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। এ বিষয়ে কারো প্রতি আমার কোন ক্ষোভ বা অভিযোগ নেই। আমার নির্বাচনী এলাকা বাহুবল নবীগঞ্জবাসী আমাকে যে ভালবাসা দিয়েছেন আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ। আমি আপনাদের ভালবাসা নিয়ে আজীবন বেচে থাকতে চাই।

শাহেদ বলেন, আমার পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার বাবা দেওয়ান ফরিদ গাজী  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন। 

উল্লেখ্য, গাজী মোহাম্মদ শাহেদ বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এর ভাই ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ছেলে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: