সীতাকুণ্ডে প্রতারণার চেষ্টায় আটক বরখাস্ত পুলিশ সদস্য

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সীতাকুণ্ডে পুলিশের জ্যাকেট পরে ব্যক্তিগত গাড়ি করে এসে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিবেশকের ঢোকেন এক বহিষ্কৃত পুলিশ কনস্টেবল।

2024-12-31T20:44:39+00:00
2024-12-31T20:44:39+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে প্রতারণার চেষ্টায় আটক বরখাস্ত পুলিশ সদস্য
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৪ পিএম 
সীতাকুণ্ডে প্রতারণার চেষ্টায় আটক বরখাস্ত পুলিশ সদস্য
সীতাকুণ্ডে পুলিশের জ্যাকেট পরে ব্যক্তিগত গাড়ি করে এসে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিবেশকের ঢোকেন এক বহিষ্কৃত পুলিশ কনস্টেবল। তিনি এ সময় বেশ কয়েকটি নগদ হিসাবে ১ লাখ ২৫ হাজার টাকা পাঠান। এরপর দোকানিকে টাকা পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে ধরে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটকৃত বহিষ্কৃত পুলিশ কনস্টেবলের নাম শামীম ভুঁইয়া (২৮)। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বাসিন্দা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শামীম বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামীমের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন নগদ হিসাবে ১ লাখ ২৫ হাজার টাকা পাঠানোর পর তিনি চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তার কাছে পাওনা টাকা চাইলে তিনি নগদের পরিবেশক ওই দোকানিকে বলেন গাড়িতে টাকা আছে, সেখান থেকে দিচ্ছেন। তবে তিনি পালানোর চেষ্টা করায় তাকে আটক করা হয়। বিভিন্ন নগদ হিসাবে পাঠানো টাকার মধ্যে ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা আবার পরিবেশকের হিসাবে ফেরত আনা সম্ভব হয়েছে। তবে ৪ হাজার ৫০০ টাকা ফেরত আনা সম্ভব হয়নি।

সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বরখাস্ত হওয়া ওই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে এবং এ সময় তার গাড়িও জব্দ করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আটক ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই






Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: