রাজশাহীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

রাজশাহীর বাঘায় জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ রবিউল ইসলাম রবিন (২৩) না‌মের এক মাদক কারবারিকে গ্রেফতার

2024-12-31T23:30:39+00:00
2024-12-31T23:30:39+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:৩০ পিএম 
রাজশাহীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীর বাঘায় জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ রবিউল ইসলাম রবিন (২৩) না‌মের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বাঘার বিনোদপুর বাজার এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

আটক রবিউল ইসলাম রবিন বাঘা উপ‌জেলার পাকুরিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘা থানা এলাকায় বিনোদপুর বাজারস্থ বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে পাঁকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহিম ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অভিযুক্ত মাদক কারবারি রবিউল ইসলাম রবিনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে ১৫টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। 

এসময় অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী বাঘা উপজেলার পারসাওতা গ্রামের মৃত কালামের ছেলে মো. পারভেজ (৩৬) কৌশলে পালিয়ে যায়। ইয়াবা উদ্ধারের এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সময়ের আলো/আরআই









Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: