সাবেক এমপি আসাদ আবারও ২ দিনের রিমান্ডে

রাজশাহী ব্যুরো

সারাদেশ

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার

2024-12-31T20:04:06+00:00
2024-12-31T20:04:06+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
সাবেক এমপি আসাদ আবারও ২ দিনের রিমান্ডে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:০৪ পিএম 
সাবেক এমপি আসাদ আবারও ২ দিনের রিমান্ডে
ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তার এ রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শে‌ষে আসাদকে আবারও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালতের পরিদর্শক আজিজুল বারী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নগরীর বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এমপি আসাদের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় এর আগেও কয়েকদফা রিমান্ড মঞ্জুর হয়েছে আসাদুজ্জামান আসাদের।

সময়ের আলো/আরআই






Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: