প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০২ এএম (ভিজিট : ২২৫)
প্রয়াত নায়করাজ রাজ্জাক পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘আয়না কাহিনী’। এবার একই নামে নির্মিত হয়েছে নাটক। এটি পরিচালনা করেছেন আলমগীর সাগর। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু।
পুরান ঢাকায় এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘গল্পটা আমার কাছে ভালো লেগেছে। বিষয়বস্তুটা মূলত। আয়না শব্দটি মূলত রূপক অর্থে ব্যবহার করা। মানুষ আয়নার সামনে দাঁড়ালেও কি মানুষ নিজেকে চিনতে পারে। আশা করি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’