জীবন সুন্দর : প্রভা

সময়ের আলো অনলাইন

বিনোদন

সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। সেই ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে

2023-02-27T12:49:59+00:00
2023-02-27T12:49:59+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
বিনোদন
জীবন সুন্দর : প্রভা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৮১২)
সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। সেই ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি তিনি।

ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন। ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। এই গল্পটি সবারই জানা। প্রভাকে নিয়ে দেশে গণমাধ্যমে নানা সময় নানা সংবাদ প্রকাশ করা হয়। তার মধ্যে অনেকগুলোই মিথ্যা সংবাদ বলে জানিয়েছেন প্রভা। কয়েকদিন আগেই একটি ভিডিও বার্তায় মিথ্যা সংবাদ না করার জন্যও অনুরোধ জানান। এর সবটাই করেছেন সোশ্যালে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম ভেরিফায়েড প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে খোলা চুলে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী।

তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কেউ জানে না ভবিষ্যতে কী হবে আপনার সঙ্গে। ভালো, খারাপ, সুখ বা দুঃখের হতে পারে। আপনি ভালো কিছু আশা করতে পারেন কিন্তু খারাপ কিছু ঘটতে পারে। আবার খারাপ থেকেও ভালো কিছু হতে পারে। জীবন অনিশ্চিত, রহস্যময় ও অপ্রত্যাশিত। জীবন সুন্দর।’

অভিনেত্রীর এই পোস্ট সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে। তারা রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন। এছাড়া অনেকে আবার প্রশংসাও করছেন প্রিয় তারকার।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন প্রভা। সব কিছুকে পিছনে ফেলে গত কয়েক বছরে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। সবাই যখন সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন এই সময়টাতে এসে। তিনি ঠিক তার বিপরীত নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: