লন্ডনে কেনা যাচ্ছে না তিনটির বেশি টমেটো

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সুপার শপগুলোতে ৬টি ডিম বিক্রি হচ্ছে ৪ পাউন্ডে, যা বাংলাদেশি প্রায় পাঁচশ টাকা। কিন্তু সংকট এত বেড়েছে

2023-02-28T06:01:25+00:00
2023-02-28T06:01:25+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লন্ডনে কেনা যাচ্ছে না তিনটির বেশি টমেটো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০১ এএম 
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সুপার শপগুলোতে ৬টি ডিম বিক্রি হচ্ছে ৪ পাউন্ডে, যা বাংলাদেশি প্রায় পাঁচশ টাকা। কিন্তু সংকট এত বেড়েছে যে ওই চড়া দামেও চাহিদা মতো মিলছে না ডিম। একই সঙ্গে কয়েকটি নির্দিষ্ট সবজিও প্রয়োজন মতো কেনা যাচ্ছে না। অন্তত চারটি সুপার মার্কেটে এমন রেশনিং ব্যবস্থা চালু হয়েছে। মে মাস পর্যন্ত এমন রেশনিং ব্যবস্থা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটেনের চারটি সুপার মার্কেট চেইনশপ কোম্পানি টমেটো, শসা ও মরিচ বিক্রিতে রেশনিং চালু করেছে। এসব কোম্পানির ধ্যে রয়েছে টেসকো, আলডি, আসদা ও মরিসন্স। এসব সুপার শপে একজন ক্রেতা তিনটির বেশি টমেটো, মরিচ ও শসা কিনতে পারছেন না।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার যুক্তরাজ্যে টেসকো, আসডা, মরিসনস ও আলডির মতো বড় বড় সুপারশপগুলো নির্দিষ্ট কিছু সবজি ও ফল কেনার ক্ষেত্রে সংখ্যা নির্ধারণ করে দিয়েছে। টেসকো এবং আলডি ঘোষণা করেছে, একজন ক্রেতা একবারে তিনটির বেশি টমেটো, মরিচ ও শসা কিনতে পারবেন না। আসডা কর্তৃপক্ষ বলেছে, তিনটির বেশি লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি ও রাস্পবেরি কেনা যাবে না। আর মরিসনস কর্তৃপক্ষ বলেছে, একজন ক্রেতা দুটির বেশি টমেটো, শসা, লেটুস কিংবা গোলমরিচ কিনতে পারবেন না।

যুক্তরাজ্যে বড় বড় সুপারশপগুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানটির খাদ্যদ্রব্য বিষয়ক পরিচালক অ্যান্ড্রু ওপি বলেন, ‘ইউরোপের দক্ষিণে ও উত্তরাঞ্চলীয় আফ্রিকায় বৈরী আবহাওয়ার কারণে টমেটো, গোলমরিচসহ কিছু ফল ও সবজি চাষে ব্যাঘাত ঘটছে।’ এই ঘাটতি ‘কয়েক সপ্তাহ’ থাকতে পারে। তারা বলছে, যুক্তরাজ্যে উৎপাদন মৌসুম শুরু হওয়া এবং বিকল্প আমদানির উৎস খুঁজে না পাওয়া পর্যন্ত এই ঘাটতি থাকতে পারে। ব্রিটেনে ব্রিটিশ-বাংলাদেশিসহ প্রায় ১০ লাখ বাংলাদেশির বসবাস। রোজার মাসকে সামনে রেখে বাজার করতে গিয়ে সুপার শপে খাদ্যপণ্য কিনতে না পারায় দুর্ভোগ বাড়ছে বাংলাদেশি কমিউনিটির।



  বিষয়:   টমেটো  লন্ডনে 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: