আসছে ববির ‘ময়ূরাক্ষী’

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

কথা ছিল ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমা ‘ময়ূরাক্ষী’। কিন্তু ঈদে বেশি ছবির ভিড়ে ছবিটি মুক্তি দেওয়ার পক্ষে ছিলেন না নির্মাতা।

2023-07-15T04:56:18+00:00
2023-07-15T04:56:18+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
বিনোদন
আসছে ববির ‘ময়ূরাক্ষী’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৪:৫৬ এএম 
কথা ছিল ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমা ‘ময়ূরাক্ষী’। কিন্তু ঈদে বেশি ছবির ভিড়ে ছবিটি মুক্তি দেওয়ার পক্ষে ছিলেন না নির্মাতা। তাই চলতি বছরের সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ছবিটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। শোনা যাচ্ছে, ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘ময়ূরাক্ষী’। পরে নির্মাতা জানান, এটি মূলত একটি প্রেমের গল্প। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।

এ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘ময়ূরাক্ষী’ সিনেমার চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই আলো ঝলমলে হোক না কেন, পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত করে তুলে ধরা সত্যি জটিল। তাই অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করেছি। নিজেকে চরিত্রের মাঝে ধরে রাখতে ওই সময়টাতে অন্য কোনো কাজ করিনি। নিজেকে নতুন লুকে হাজির করেছি। আশা করি, দর্শক নতুন এক ববিকেই দেখতে পাবেন এই সিনেমায়। আগামী রোববার সিনেমাটির থিম পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ঘোষণা করা হবে সিনেমাটির মুক্তির তারিখ।

প্রসঙ্গত, ‘ময়ূরাক্ষী’তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ। প্রযোজনায় রয়েছে ইন্টারন্যাশনাল লিমিটেড।

সময়ের আলো/আরএস 





Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: