সফিউদ্দীন শিল্পালয়ে উদ্বোধন হয়েছে ডট আর্টিস্ট গ্রুপ আয়োজিত 'দ্বিতীয় পর্ব' শিরোনামে এক দলীয় চিত্র প্রদর্শনী।
বুধবার (১৯ জুলাই) এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন দেশ বরেণ্য চিত্রশিল্পী শহীদ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রশিদ আমিন, শিল্পী আলাউদ্দিন আহমেদ, শিল্পী মিন্টু দে ও উপস্থাপক ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শিল্পী আরিফুর রহমান তপু।
ডট আর্টিস্ট গ্রুপ আয়োজিত দলীয় 'দ্বিতীয় পর্ব' চিত্র প্রদর্শনীতে বিশিষ্ট চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ কে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ডট আর্টিস্ট গ্রুপের ১৩ জন সদস্য এবং দেশ বরেণ্য ৯ জন চিত্রশিল্পী নিয়ে মোট ২২ জন চিত্রশিল্পী। প্রদর্শনী চলবে ১৯-২৩ জুলাই বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সময়ের আলো/আরএস/