ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর

2023-08-11T18:39:48+00:00
2023-08-11T18:39:48+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৬:৩৯ পিএম 
ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও প্রাকৃতিক দুর্যোগ থাকলে শুধুমাত্র সেই স্থানেই পরীক্ষা স্থগিত থাকবে। প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী ১৭ আগস্ট পরীক্ষা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। পাবলিক পরীক্ষার সময় মত নিতে হয়, এমনিতেই আমরা কোভিডের কারণে অনেক পিছিয়ে পড়েছি। আগামী বছর থেকে স্বাভাবিক সময়ের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। কাজেই এই বছর যথা সময়ে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।

দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছেন, আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষায় অংশ নিন। তাদেরকে আন্দোলন থেকে সরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নুর খান।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: