বুকে ব্যথা নিয়ে কারাগার থেকে হাসপাতালে সাঈদী

গাজীপুর প্রতিনিধি

বিবিধ

যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।রোববার (১৩ আগস্ট) বুকে ব্যথা অনুভব

2023-08-13T22:32:10+00:00
2023-08-13T22:32:10+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
বিবিধ
বুকে ব্যথা নিয়ে কারাগার থেকে হাসপাতালে সাঈদী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ১০:৩২ পিএম   (ভিজিট : ৫৬০)
যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

রোববার (১৩ আগস্ট) বুকে ব্যথা অনুভব করায় সন্ধ্যায় তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, রোববার দুপুরে দেলোয়ার হোসেন সাঈদী হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি ২০১৯ সাল থেকে এ কারাগারে আছেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথা জনিত সমস্যার কারণে সাইদীকে আনা হয়েছিল। তিনি বয়স্ক মানুষ হওয়ায় তার হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস জনিত কিছু সমস্যা ছিল। সেখানে তাকে ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে এ্যাম্বুলেন্সযোগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

প্রসঙ্গত, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দুইটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরে আদালতে ওই সাজার রিভিউ আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়। বর্তমানে তিনি ওই মামলায় সাজা ভোগ করছেন। এর আগে ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেফতার হন তিনি।

/এমএ/
 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: