বয়স নিয়ে প্রশ্ন করায় বিরক্ত ঋতুপর্ণা

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

বাংলাদেশে শুটিং করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনন্য মামুন পরিচালিত ‌‌স্পর্শ সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নিরব

2023-08-16T01:27:34+00:00
2023-08-16T01:27:34+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
বিনোদন
বয়স নিয়ে প্রশ্ন করায় বিরক্ত ঋতুপর্ণা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ১:২৭ এএম   (ভিজিট : ৪০৮)
বাংলাদেশে শুটিং করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনন্য মামুন পরিচালিত ‌‌স্পর্শ সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নিরব হোসাইন।

সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিরক্ত হন এই অভিনেত্রী। বয়স নিয়ে প্রশ্ন তুলতেই চটে যান ঋতুপর্ণা। ঋতুপর্ণার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, ৫২ বছর বয়সেও আপনি ফিটনেস ধরে রেখেছেন কীভাবে? তাতেই বিরক্ত হয়ে যান তিনি। এ সময় ঋতুপর্ণা বলেন, ‘এটা বলার কি খুব দরকার? নায়িকাদের এ প্রশ্ন কখনো করতে নেই। আর ওই বয়সটা এখনও হয়নি আমার, যেটা আপনি বলছেন।’

ঢাকায় আসা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।

অভিনেতা নিরবের বিষয়ে ঋতুপর্ণা বলেন, ‘ও খুব ভালো অভিনয় করেন। অনেক সময় পড়ে আছে। আরও ভালো কাজ করবে নিরব। কথায় কথায় উঠে আসে প্রসেনজিৎ প্রসঙ্গ।’ ঋতুপর্ণা বলেন, অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লকবাস্টার হয়েছে। নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনও নাম ঠিক হয়েনি, তবে নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি। আপাতত এটুকুই থাক। বাংলাদেশের নায়কদের মধ্যে ফেরদৌসের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও জানালেন অভিনেত্রী। ঋতুপর্ণা বলেন, ফেরদৌস আমার পারিবারিক বন্ধু, অনেক বছরের সম্পর্ক। সারা জীবন থাকবে। তার একটা সিনেমা মুক্তি পেয়েছে, ‘মাইক’ নামের। খোঁজ নিয়ে জেনেছি সিনেমাটা ভালো চলছে।

নির্মাতা জানান, যৌথ প্রযোজনার ছবিটির শেষ লটের শুটিং শেষ হবে ১৭ আগস্ট। এরপর কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। ঢালিউডের অসংখ্য ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। মান্না, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, আমিন খান, রিয়াজের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে দেখা 
গেছে তাকে।

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: