প্যারিসে পুরস্কার পেল বাংলাদেশের ২ সিনেমা

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে বাংলাদেশের দুই সিনেমা। সোমবার (৮ অক্টোবর) শেষ হওয়া উৎসবে চার

2023-10-09T19:16:25+00:00
2023-10-09T19:16:25+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
প্যারিসে পুরস্কার পেল বাংলাদেশের ২ সিনেমা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৭:১৬ পিএম 
প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে বাংলাদেশের দুই সিনেমা। সোমবার (৮ অক্টোবর) শেষ হওয়া উৎসবে চার বিভাগে পুরস্কার জিতেছে নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’এবং দুটি বিভাগে পুরস্কার জিতেছে শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’। 

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা। 

আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ। পরিচালনার পাশাপাশি ‘শ্যামা কাব্য’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। 

সামিয়া জামান প্রযোজিত ‘আজব কারখানা’ নির্মাণ করেছেন পরিচালক শবনম ফেরদৌসী। এটি ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড অর্জন করে।

সময়ের আলো/এম 
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: