থানচিতে নৌকা ডুবি: ১৬ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে থানচি উপজেলায় সদর থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ফেরার পথে সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া প্রায় ১৬ ঘণ্টা পর

2023-10-26T16:51:14+00:00
2023-10-26T16:51:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
থানচিতে নৌকা ডুবি: ১৬ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪:৫১ পিএম 
থানচিতে নৌকা ডুবি: ১৬ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার
বান্দরবানে থানচি উপজেলায় সদর থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ফেরার পথে সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া প্রায় ১৬ ঘণ্টা পর লং রে খুমি (২১) নামে এক জনের মরদেহ উদ্ধার করেছে থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার তিন্দু ইউপির বড় পাথর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার বাসিন্দা লং বে খুমির মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ অক্টোবর) সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক প্রয়োজনীয় বাজার করে বিকেলে বাড়ি ফিরছিল। পরে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদা পাড়া এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়া কারণে সাঙ্গু নদীর পানির আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিন চালিত নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ  হয়েছিল। 

এলাকাটি অত্যন্ত দুর্গম পাশাপাশি রাত্র হওয়ার উদ্ধার করতে ব্যাহত হচ্ছি। পরে ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে  নিখোঁজ লং রে খুমি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আরও ২ জনের নিখোঁজ রয়েছে। 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকা ডুবিতে ৩ জন নিখোঁজের ঘটনায় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন অভিযান চালাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: