সুনামগঞ্জ-সিলেট সড়কে পিকেটিং করার সময় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে শান্তিগিঞ্জের পাগলা বাজারের পাশের সড়ক থেকে তাদেরকে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে।
আটককৃতরা হলেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহদাত হোসেন কামরান, সিনিয়র যুগ্ম আহবায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য আবু তাহের ইমন।
আটকের বিষয় নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন চৌধুরী। তিনি বলেন, পিকেটিং করার সময় সড়ক থেকে তাদের আটক করা হয়েছে।
সময়ের আলো/এএ/