রাঙ্গাবালীতে পটকা ফাটিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পটকা ফাটিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) সকালে এ ঘটনায় রাঙ্গাবালী থানায় বিষ্ফোরক আইনে

2023-10-30T16:52:24+00:00
2023-10-30T16:52:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাঙ্গাবালীতে পটকা ফাটিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৪:৫২ পিএম 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পটকা ফাটিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) সকালে এ ঘটনায় রাঙ্গাবালী থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করেছে পুলিশ। 

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুলঘাট বাজারে সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে শান্তি সমাবেশের প্রস্তুতি সভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিএনপি নেতা কর্মীরা এমন ঘটনা ঘটিয়েছে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৩টি বিস্ফোরিত ও ২ টি অবিস্ফোরিত ককটেলের নমুনা উদ্ধার করে পানিতে ডুবিয়ে তা নিষ্ক্রিয় করে পুলিশ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন জানান, অফিসে শান্তি সমাবেশ প্রস্তুতি সভা চলছিল।  রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ৩০-৪০ জন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা এসে বিস্ফোরণ ঘটায়। এসময় বিকট শব্দে আওয়ামী লীগ নেতাকর্মীরা অফিস থেকে বেড়িয়ে দিকবিদিক ছোটাছুটি করে। সেই সুযোগে তারা অফিসের চেয়ার টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে। 

এদিকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী জানান, এরকম কোন ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়। আওয়ামী লীগ নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের জন্য এই নাটক সাজানো হয়েছে। 

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনা স্থলে ছুটে যাই। এসময় তিনটি বিস্ফোরিত ককটেলের নমুনা ও দুইটি অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করে পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়। সোমবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মাষ্টার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: