রাসিক মেয়রের সাথে চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে রানার্সআপ রাজশাহী দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চতুর্থ নেপাল ওপেন

2023-10-30T21:40:46+00:00
2023-10-30T21:40:46+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাসিক মেয়রের সাথে চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে রানার্সআপ রাজশাহী দলের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৯:৪০ পিএম 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রানার্সআপ ট্রফি অর্জনকারী রাজশাহীর দল।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

এ সময় রানার্সআপ ট্রফি জয়ী রাজশাহীর দলের খেলোয়াড়, টিম ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।

উল্লেখ্য, চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রাজশাহীর দল রানার্সআপ ট্রফি জয় করেছে। এই খেলায় বাংলাদেশের দল জয় করেছে সাতটি স্বর্ণ। এ ছাড়া এসেছে তিনটি সিলভার ও সাতটি ব্রোঞ্জ পদক। দেশের হয়ে রাজশাহী জেলা তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন রানার্সআপ ট্রফি অর্জন করে।

দলের পক্ষে আহান, নেওয়াজ, আফ্রিন, জারিন, আফিফ, জান্নাতুল ও মালিহা স্বর্ণ জয় করে। তিনটি সিলভার জয় করে নাভিদ, মানহা ও পরশ। ব্রোঞ্জ জয় করে আফরিন, রুহি, আরশিয়া, মারুফ, রিপন, আভানা ও শাহানাজ।

দলের কোচ হিসেব ছিলেন সাকলায়েন জনি। টিম ম্যানেজার ছিলেন রফিকুল ইসলাম। 

তিনি জানান, গত ২২ থেকে ২৪ অক্টোবর খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক নেপাল দল। এ ছাড়া ভারত তৃতীয় স্থান অর্জন করেছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: