গাজীপুরের শ্রীপুরে পেট্টোল ঢেলে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়াগড়িয়া মাস্টার বাড়ি এলাকায় কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৭/৮টি

2023-10-31T00:33:01+00:00
2023-10-31T00:33:01+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরের শ্রীপুরে পেট্টোল ঢেলে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১২:৩৩ এএম 
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়াগড়িয়া মাস্টার বাড়ি এলাকায় কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৭/৮টি সিটসহ বাসের সিলিং পুড়ে যায়।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়াগড়িয়া মাস্টার বাড়ি এলাকার রাজা বাদশা বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকা রাজা-বাদশা পরিবহন নামের বাসে আগুন দেয়।

রাজা বাদশা কাউন্টারের ব্যবস্থাপক অভি আরাফাত অনিক জানান, ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে প্রতিদিনই রাজা বাদশা পরিবহনের বাস পাবনার উদ্দেশ্য চলাচল করে। প্রতিদিনের মত সন্ধ্যা ৭টায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ১১জন যাত্রী নিয়ে বাসটি পাবনার উদ্দেশ্য রওনা দেয় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় গড়গড়িয়া মাস্টার বাড়ি কাউন্টারে এসে পৌঁছে। সেখান থেকে যাত্রী নেয়ার সময় পৌনে আটটার দিকে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে বাসের পেছনের অংশে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। আশপাশ থেকে পানি এনে বাসের পেছনের অংশে জানালার গ্লাস ভেঙে আগুন নেভানো হয়। ততক্ষণে আগুনে বাসের ৭/৮টি সিট, সিলিং পুড়ে যায়। আগুন দেয়ার সাথে সাথে বাসে থাকা ১১জন যাত্রী দ্রুত নেমে পড়ায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

মাওনা হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য নিয়ে জেনেছে দুইটা সিট নাকি পুড়ছিলো। বাস নিয়ে চালক গন্তব্যের উদ্দেশ্য চলে গেছে।

গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: