যুক্তরাষ্ট্রে হ্যালোইন পার্টিতে গোলাগুলিতে ১৫ জন আহত

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শিকাগোতে হ্যালোইন পার্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। শিকাগো পুলিশের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ

2023-10-31T09:06:35+00:00
2023-10-31T09:06:35+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে হ্যালোইন পার্টিতে গোলাগুলিতে ১৫ জন আহত
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৯:০৬ এএম 
যুক্তরাষ্ট্রে হ্যালোইন পার্টিতে গোলাগুলিতে ১৫ জন আহত
যুক্তরাষ্ট্রের শিকাগোতে হ্যালোইন পার্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। শিকাগো পুলিশের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার (২৯ অক্টোবর) ভোরে শিকাগোর পশ্চিমাংশে হ্যালোইন উদযাপন আয়োজনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জন নারী ও নয় জন পুরুষ রয়েছেন। যাদের বয়স ২৬ থেকে ৫৩ এর মধ্যে। আহতদের মধ্যে ২৬ বছর বয়সী এক নারী এবং ৪৮ বছর বয়সী এক পুরুষের অবস্থা আশঙ্কাজনক।

শিকাগো পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাস্থলে অনেক মানুষের জমায়েত ছিল, সেখানে এক ব্যক্তিকে গুলি চালাতে দেখা যায়। গুলি চালানোর পর ওই বন্দুকধারী হেঁটে পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে সামান্য দূরত্বেই তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছে একটি হ্যান্ডগান পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: