বুসান আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার অর্জন করেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। সরকারি অনুদানের এই

2023-10-31T15:59:35+00:00
2023-10-31T15:59:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
বুসান আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৩:৫৯ পিএম 
বুসান আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’
কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার অর্জন করেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান।

প্রায় সাতশ চলচ্চিত্র থেকে বাছাই করে আটটি চলচ্চিত্র মনোনীত হয় শ্রেষ্ঠ কাহিনিচিত্রের প্রতিযোগিতা বিভাগে। এরমধ্যে ‘নকশিকাঁথার জমিন’ শ্রেষ্ঠ কাহিনি চিত্রের গৌরব অর্জন করে।

২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা বুসান চলচ্চিত্র উৎসবে ২৮ তারিখ প্রদর্শিত হয় ‘নকশিকাঁথার জমিন’। ২৯ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ কাহিনি চিত্রের পুরস্কার প্রদান করা হয়।

নির্মাতা আকরাম খান বলেন, ‘স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবে পুরস্কার প্রাপ্তিতে তিনি খুবই অনুপ্রাণিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আমাদের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান। আরও অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

এর আগে এশিয়ার অন্যতম চলচিত্র উৎসব ভারতের আইএফএফআই-এ ইউনেস্কো গান্ধী মেডাল এর জন্য মনোনীত হয় চলচ্চিত্রটি। এছাড়াও বেঙ্গালুরুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশনে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিশেবে পুরস্কার পায় ‘নকশিকাঁথার জমিন’।

টিএম ফিল্মসের পক্ষ থেকে প্রযোজক ফারজানা মুন্নি জানান, আরও কিছু আন্তর্জাতিক উৎসব ঘুরে খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ ‘নকশিকাঁথার জমিন’ দেখতে পারবেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: