নোয়াখালীতে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীতে রেললাইনে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।বুধবার (১ নভেম্বর) সকালে

2023-11-01T11:32:22+00:00
2023-11-01T11:32:22+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১১:৩২ এএম 
নোয়াখালীতে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীতে রেললাইনে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) সকালে জেলা শহরের মাইজদী রেল স্টেশনের উত্তর পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এ সময় বিক্ষোভে সফল হোক, সফল হোক, সড়ক পথের অবরোধ, সফল হোক রেলপথের অবরোধ, সফল হোক সফল হোক, নৌপথের অবরোধ, সফল হোক সফল হোক, এক দফা এক দাবি, এক শেখ হাসিনার পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজগর উদ্দিন দুখু  বলেন, মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে আমাদের এক দফা দাবি থেকে সরানো যাবে না। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সরকারের পদত্যাগ করেই ছাড়ব।

গত দিনের মতো আজকেও গাড়ির চাকা ঘুরবে না এবং দোকানপাট খুলবে না। আমাদের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ সফল হবে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, আমাদের কাছে রেললাইনে অগ্নিসংযোগের কোনো তথ্য জানা নেই। কেউ আমাদেরকে বলেনি। তবে শুনেছি স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভেছে।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, পুলিশ যাওয়ার পর পিকেটাররা পালিয়ে যায়। তবে এঘটনায় তাৎক্ষনিক একজনকে আটক করা হয়েছে। যেহেতু রেলওয়ের জায়গা তাই তারা বাদী হয়ে মামলা করবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: