আজ ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

আজ ৩ নভেম্বর শুক্রবার। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় দিন। আজ ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত

2023-11-03T05:28:12+00:00
2023-11-03T05:28:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আজ ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৫:২৮ এএম 
আজ ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস
আজ ৩ নভেম্বর শুক্রবার। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় দিন। আজ ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল এই তেলিখালী মহান স্বাধীনতা যুদ্ধের এক ঐতিহাসিক রণাঙ্গন। ১৯৭১ সালের ৩ নভেম্বর তেলিখালী রণাঙ্গন হয়ে উঠেছিল রক্তাক্ত প্রান্তর। ভারতীয় সীমান্তবর্তী তেলিখালী ক্যাম্প পাকিস্তানি সেনাদের কাছ থেকে দখলমুক্ত করতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা এক সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী এই যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা ও তাদের শতাধিক সহযোগী রাজাকার-আলবদরসহ ২৩৪ জনকে খতম করে মুক্তিযোদ্ধাদের যৌথবাহিনী।

এতে শহিদ হন মিত্রবাহিনীর ২১ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা। শহিদ মুক্তিযোদ্ধারা হলেন-সরিষাবাড়ির শওকত আলী, হালুয়াঘাটের মো. আক্তার হোসেন, ফুলপুরের মো. হযরত আলী, ময়মনসিংহ সদরের মো. আলাউদ্দিন, মো. শাহজাহান, শ্রী রঞ্জিত গুপ্ত এবং নোয়াখালীর মো. ওয়াজি উল্লাহ।

মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের বিজয়ের পথে অগ্রযাত্রার এক পদক্ষেপ সূচিত হয়েছিল। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহিদদের কবর জিয়ারত ও দোয়া মাহিফল, ঐতিহাসিক তেলিখালী দিবসের তাৎপর্য শীর্ষক স্মৃতিচারণ সভা, বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের আপ্যায়নসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: