দিনাজপুরে যথাযথ মর্যাদায় শোকাবহ জেলহত্যা দিবস পালিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসটি শুরু করে। এরপর আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার জাতীয় নেতার প্রতিকৃতিতে প্রথমেই শ্রদ্ধা জানায় পৌর আওয়ামী লীগ। এরপর শ্রদ্ধা জানায় সদর উপজেলা আওয়ামী লীগ।
পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান কৃষক লীগ, মহিলা লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরপর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া-মাহফিল।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সহ সভাপতি জহির খান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজার রহমান, সদস্য সচিব আসফাক হোসেন সরকার, জেলা তাতি লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব রাইসুল ইসলাম, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজানসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে এর আগে সূর্য উঠার সাথে সাথে শহরের পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও জেলার প্রত্যেকটি উপজেলায় যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সময়ের আলো/এএ/