সুদের টাকা দিতে দেরি হওয়ায় মারধরের শিকার আবুল হোসেন দম্পতি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের দলিল লেখক মো: আবুল হোসেন (ডব্লু)। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে গত এক বছর আগে

2023-11-03T22:12:02+00:00
2023-11-03T22:12:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সুদের টাকা দিতে দেরি হওয়ায় মারধরের শিকার আবুল হোসেন দম্পতি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১০:১২ পিএম 
বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের দলিল লেখক মো: আবুল হোসেন (ডব্লু)। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে গত এক বছর আগে একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি এক লাখ টাকা নেন সুদে। যেখানে তার প্রতি সপ্তাহে সুদের টাকা দেয়ার কথা। এরই মধ্যে গত জুন মাসে জাহাঙ্গীরকে সুদসহ এক লাখ ৪০ হাজার টাকা দেয়া হয়। তার পরেও টাকা দাবি করেন জাহাঙ্গীর। 

সেই টাকা দিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৮ টার দিকে নিজ ঘরে আটকে রেখে আবুল হোসেন ও তার স্ত্রী মনি বেগমকে মারধর করে জাহাঙ্গীর।

আবুল হোসেন ও তার স্ত্রী মনি বেগম জানান, প্রতি সপ্তাহে সুদ দিতে হয় জাহাঙ্গীরকে। যত টাকা দেয়া হয় সবই নাকি যায় সুদে। আসল মোটে কমেনা তার। সুদের টাকা দিতে যদি কোনো রকম দেরি হয় তাহলে রাস্তাঘাটে দাড়িয়ে গায়ে হাত তোলে জাহাঙ্গীর। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দু'দিনের সময় নিতে স্ত্রীসহ জাহাঙ্গীরের বাড়িতে যান তারা। 

তারা জানান, এসময় জাহাঙ্গীর কোনো সময় দিবেনা বলে উত্তেজিত হয়ে তাদের দুজনকে মারধর করে। এক পর্যায়ে সেখান থেকে বেরিয়ে তারা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং স্বামী স্ত্রী দুজনেই হাসপাতালে ভর্তি হন।

তবে, মারধরের কথা অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন বলেন, আবুল হোসেনের কাছে টাকা পাবো তা না দিয়ে উল্টো আমার উপর চড়াও হয়। তবে, মারধরের কথা সম্পূর্ণ মিথ্যা।

এবিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: