৪১ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পেলো ৫০ জন আমদানিকারক

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ২৬ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ২৯ জন আমদানিকারককে ভারত থেকে আলু আনতে

2023-11-06T14:55:50+00:00
2023-11-06T14:55:50+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
৪১ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পেলো ৫০ জন আমদানিকারক
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২:৫৫ পিএম 
৪১ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পেলো ৫০ জন আমদানিকারক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ২৬ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ২৯ জন আমদানিকারককে ভারত থেকে আলু আনতে এ অনুমতি দেওয়া হয়।

সোমবার (৬ নভেম্বর) সকালে সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা সমির ঘোষ এ তথ্য নিশ্চিত করছেন।

সমির ঘোষ জানান, এ স্থলবন্দর দিয়ে রোববার পর্যন্ত মোট ৫০ জন আমদানিকারক ৪১ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যে কয়েকজন আমদানিকারক ভারত থেকে আলু আনতে শুরু করেছেন।

এর আগে প্রথম দফায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২১ জন আমদানিকারক ১৫ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পায়। 

গত বৃহস্পতিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আলু আমদানি শুরু হয়। রোববার পর্যন্ত ৩৩ ট্রাকে মোট ৯০০ মেট্রিক টন ভারতীয় আলু আমদানি হয়েছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে।

রোববার সারাদিনে ১২ ভারতীয় ট্রাকে ৩৩৩ টন, শনিবার ১৯ ভারতীয় ট্রাকে মোট ৫১৮ টন আলু আমদানি হয়। দেশে প্রথমবারের মতো গত বৃহস্পতিবার দুটি ট্রাকে আসে ৫২ মেট্রিক টন আলু।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: