কোন অপশক্তি দেশে সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনার সরকারকে কিছু করতে পারবে না। আমরা সত্যের পথে আছি দেশের জনগণ আমাদের সাথে আছেন সেই সাহসেই আমরা এগিয়ে যাচ্ছি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় শান্তি সমাবেশে এসব কথা বলেন বিসিবি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।
বিএনপির জামাতের নৈরাজ্য, অগ্নি সংযোগ, পুড়িয়ে মানুষ হত্যা, পিটিয়ে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাড়ি ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি কখনো ভাবে না জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানি হানাদারদের কখনো ভয় পায়নি। আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কাউকে ভয় পায় না। আমরা হলাম তারই কর্মী আমরা যা করছি তা কারো বিরুদ্ধে না, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করার জন্য আছি। দেশে এই সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন থেকে সকলকে নির্বাচনের নিতে হবে।
তিনি বিএনপিকে নির্বাচনে আসার আহবায়ন করে বলেন, শেখ হাসিনার অধীনেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি সকল নেতাকর্মীকে চোখ কান খোলা রাখতে বলেছেন। বিএনপি জামাত যেকোনো সময় চোরাগোপ্তা হামলা করতে পারে বলে তিনি সর্তক করেন।
শান্তি সমাবেশে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিবি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। এছাড়া উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক অরুন আল আজাদ প্রমূখ।
সমাবেশে উপজেলা ও পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। তারা বিএনপি জামাতের ডাকা অবরোধ প্রতিরোধে রাজপথে অবস্থান করছেন।
সময়ের আলো/এএ/