পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২৪ জন জেলের অবৈধ জাল পুড়িয়ে বৈধ জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার সময় উপজেলা মৎস্য দপ্তর ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আওতায় রাঙ্গাবালী সদর ইউনিয়নের ২৪ জন অসহায় ও গরীব জেলেদের অবৈধ জাল পুড়িয়ে নতুন ২৪ সেট বৈধ জাল জেলেদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এসএম শাহাদাত হোসেন রাজু, ক্লাস্টার অফিসার আরিফ হোসেন, উপজেলা মৎস্য দপ্তর এর অফিস সহকারী মোঃ নেছারউদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আমরা আশা করি আগামী দিনগুলোতে জেলেরা অবৈধ কারেন্ট জাল ব্যবহার করবে না এবং নদীতে নিষেধাজ্ঞা চলমান অবস্থায় তারা মাছ শিকারে নদীতে যাবে না।
সময়ের আলো/জিকে