বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ আহত ১৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ায় বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে কর্মসূচী পালন করতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীরা মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে জেলা ছাত্রলীগ সভাপতিসহ দুই

2023-11-09T19:02:04+00:00
2023-11-09T19:02:04+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ আহত ১৩
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৭:০২ পিএম 
বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ আহত ১৩
বগুড়ায় বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে কর্মসূচী পালন করতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীরা মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে জেলা ছাত্রলীগ সভাপতিসহ দুই গ্রুপের অন্তত ১৩ জন আহত হয়েছে। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে সরকারি আজিজুল হক কলেজে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং তার প্রতিপক্ষ বিদ্রোহী নেতা মাহফুজার রহমান নিজ নিজ অনুসারীদের নিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার পর থেকে সরকারি আজিজুল হক কলেজে সমবেত হতে থাকেন। বেলা ১১টার দিকে দুই পক্ষ মিছিল শুরু করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ বাধে। সংঘর্ষে লিপ্তরা লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করেন।

সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা এবং বিদ্রোহী গ্রুপের নেতা মাহফুজার রহমানসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সজীব সাহা এবং মাহফুজার রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দু’জনের মধ্যে সজীব সাহাকে লাঠি-সোটা দিয়ে এবং মাহফুজার রহামনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা মাহফুজার রহমান দাবি করেছেন, কেন্দ্র থেকে ঘোষিত অবরোধ বিরোধী মিছিল এবং বিক্ষোভ সমাবেশের জন্য তারা আগে থেকেই ক্যাম্পাসে অবস্থান করছিলেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করতে আসেন। তিনি বলেন, ‘আমরা বগুড়া জেলা ছাত্রলীগের কমিটিকে সব সময়ই অবৈধ বলে এসেছি। তাছাড়া এক বছর মেয়াদী ওই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। এসব কারণে সজীব সাহা যখন মিছিল করার কথা বলে তখন আমরা তার কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে জানিয়ে তাকে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলি। কিন্তু সজীব সাহা অপেক্ষা না করে বহিরাগতদের নিয়ে মিছিলের নামে লাঠি-সোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’

অন্যদিকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা তাদের ওপর হামলাকে পরিকল্পিত দাবি করে বলেছেন, ‘কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আমরা কলেজে মিছিল-সমাবেশ করতে গেলে তারা (মাহফুজ গ্রুপ) আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তাদের এই হামলা ছিল পরিকল্পিত।’

বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, ছাত্রলীগের দুই পক্ষকে নিবৃত্ত করে পরিস্থিতি শান্ত করেছেন।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: