শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করছে জনগণ: এমপি তুহিন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

নান্দাইলে তিনটি গ্রামীণ সড়ক পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন। রাস্তাগুলো পাকাকরণে ব্যয়

2023-11-09T19:46:44+00:00
2023-11-09T19:46:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করছে জনগণ: এমপি তুহিন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৭:৪৬ পিএম 
শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করছে জনগণ: এমপি তুহিন
নান্দাইলে তিনটি গ্রামীণ সড়ক পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন। রাস্তাগুলো পাকাকরণে ব্যয় হবে প্রায় তিন কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নান্দাইল, ময়মনসিংহ এর আওতাধীন নান্দাইল সুতারাটিয়া -উদলা বাজার সড়ক, শিয়ালধরা বাজার -সিংরইল ইউপি সড়ক, হরিপুর প্রাইমারী স্কুল -হরিপুর চৌরাস্তা -তেঁলিয়া ফেরিঘাট সড়ক পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব, সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে প্রাণের নান্দাইল। তার দূরদর্শী নেতৃত্বে নান্দাইলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি অবকাঠামোসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এ উন্নয়নের সুফল এখন নান্দাইলের সাধারণ মানুষ ভোগ করছে।

তিনি আরও বলেন, রাস্তা-ঘাট ও ব্রীজ যাতায়াতের সুযোগ বৃদ্ধি করে যোগাযোগ উন্নত হলে ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত হয়। যার ফলে মানুষের জীবনমান উন্নত হয়।

উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।

সময়ের আলো/আরআই




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: