নান্দাইলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বৃদ্ধার মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের নান্দাইলে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন খান রেনু (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।'৯ নভেম্বর (বৃহস্পতিবার)

2023-11-10T04:53:23+00:00
2023-11-10T04:53:23+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নান্দাইলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বৃদ্ধার মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৪:৫৩ এএম 
নান্দাইলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বৃদ্ধার মৃত্যু
ময়মনসিংহের নান্দাইলে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন খান রেনু (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।'

৯ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যার পূর্বে এই দুর্ঘটনা ঘটে।'

নিহত ব্যক্তি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের  খামারগাঁও (চারকান্দা) গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে।'

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশেই একটি ডোবায় বৈদ্যুতিক মটর দিয়ে  পানি সেচ দিতে গিয়ে অসাবধানতার বশত খোলা তারে জড়িয়ে  তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন।'

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা  তৎক্ষণাত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল৷ কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার এসআই আসাদুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে। পরিবারের আবেদনের পেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: