রেললাইন কেটেছে দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা যাত্রী ট্রেন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মুশুলী রেলস্টেশনের অদূরে ময়মনসিংহ-ভৈরব রেলপথের কিছু অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরের দিকে রেললাইনের দুই জায়গায় প্রায়

2023-11-11T07:29:06+00:00
2023-11-11T07:29:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রেললাইন কেটেছে দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা যাত্রী ট্রেন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৭:২৯ এএম 
রেললাইন কেটেছে দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা যাত্রী ট্রেন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মুশুলী রেলস্টেশনের অদূরে ময়মনসিংহ-ভৈরব রেলপথের কিছু অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরের দিকে রেললাইনের দুই জায়গায় প্রায় ১৮ ইঞ্চির মতো কেটে ফেলেছে তারা। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসনসহ রেল প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গতি কমিয়ে বিশেষ ব্যবস্থায় রেললাইনের ওই জায়গাটি অতিক্রম করার ব্যবস্থা করা হয়। রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেলওয়ে প্রকৌশল বিভাগের লোকজন রেলপথের কাটা অংশ মেরামতের কাজ করছিল।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের মোহনপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেললাইনের যে অংশটি কাটা হয়েছে সেখানে কোনো বাড়িঘর নেই। এ কারণে সেখানে কোনো লোক চলাচল নেই, জায়গাটি খুবই নির্জন। এ ছাড়া এ লাইন দিয়ে সারা দিনে নাসিরাবাদ মেইল ও বিজয় এক্সপ্রেস নামে মাত্র দুটি ট্রেন চলাচল করে। নাসিরাবাদ মেইল ট্রেনটি সকাল ৭টার দিকে এবং বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যায়। নাসিরাবাদ ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহে ফেরে শেষ রাতের দিকে। অন্যদিকে বিজয় এক্সপ্রেক্স বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহে ফিরে আসে। 

গ্রামবাসী জানান, শুক্রবার বিকালে দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ এলাকার হাজি মমতাজ উদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ফুটবল খেলা চলছিল। মোহনপুরসহ আশপাশের গ্রামের লোকজন খেলা দেখার জন্য রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। তখনই তারা রেললাইন কাটা দেখতে পান। পরে বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্য এরশাদুল ইসলাম ভূঁইয়াকে জানান। ইউপি সদস্য পরে বিষয়টি নান্দাইল থানাকে জানান। এরপর নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, জাতীয় নিরাপত্তা পরিদফতরের (এনএসআই) ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক আবদুর রাজ্জাক ফকির, রেলওয়ের পিডব্লিউআই রেজাউল করিম ঘটনাস্থলে যান।

সবশেষ খবর অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৮টা পর্যন্ত রেলওয়ের প্রকৌশল বিভাগের লোকজন রেললাইনের কাটা অংশ মেরামতের কাজ করছিলেন।

জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, ইউপি সদস্য এরশাদুল ইসলাম ভূঁইয়া মোবাইল ফোনে ঘটনাটি তাকে জানান। তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে ঘটনাস্থলে গিয়ে বুঝতে পারেন রেললাইন কেটে ফেলার ঘটনাটি পূর্বপরিকল্পিত। এতে ট্রেন দুর্ঘটনায় পড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: