বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর যুবলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি

2023-11-11T13:25:12+00:00
2023-11-11T15:23:19+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর যুবলীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ১:২৫ পিএম  আপডেট: ১১.১১.২০২৩ ৩:২৩ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর যুবলীগের শ্রদ্ধা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি শুরু করেছে দিনাজপুর যুবলীগ।

শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

এরপর বর্ণাঢ্য র‌্যালী, কেক কেটে ও আলোচনা সভাসহ দোয়া-মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে স্থানীয় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালীশেষে আয়োজিত আলোচনা সভায় পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুরে আলম সিদ্দিকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভাশেষে উৎসাহ-উদ্দীপনায় কেক কেটে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে নেতৃবৃন্দ। এরপর বঙ্গবন্ধুসহ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল মণি ও ১৫ আগস্টে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: