বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: হানিফ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

সারাদেশ

বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।রোববার (১২ নভেম্বর)

2023-11-12T20:46:26+00:00
2023-11-12T20:46:26+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: হানিফ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ৮:৪৬ পিএম 
বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: হানিফ
বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রোববার (১২ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ (আংশিক) উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাসে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। 

হানিফ বলেন, এখন মানুষের মধ্যে আতঙ্ক কেটে যাচ্ছে। সারাদেশে গাড়ি চলতে শুরু করেছে। মানুষও প্রায় স্বাভাবিকের মতোই চলাচল করছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের উচিত রাজনৈতিক কর্মসূচি পালন করা। 

এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহবুবুর রহমান খান, পরিচালক ডা. মারুফ হাসান, ডা. রতন কুমার পালসহ ডাক্তার-কর্মকর্তারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহবুবুর রহমান খান জানান, আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজের আউটডোরের (আংশিক) কার্যক্রম শুরুর উদ্বোধন করবেন। এ জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আউটডোরে প্রাথমিকভাবে রোগীর চিকিৎসাপত্র দেওয়া শুরু করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপি  রাজনৈতিক কর্মসূচি  সন্ত্রাসী কর্মকাণ্ড  আওয়ামী লীগ  মাহবুবউল আলম হানিফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: