স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে গৃহবধূ পারভীন আক্তার জেসমিনের করা যৌতুক মামলায় স্বামী রয়েল মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দেওরগাছ ইউনিয়নের

2023-11-12T23:28:55+00:00
2023-11-12T23:28:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ১১:২৮ পিএম 
স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে গৃহবধূ পারভীন আক্তার জেসমিনের করা যৌতুক মামলায় স্বামী রয়েল মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে।  

রোববার (১২ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে  গোপন সংবাদের ভিত্তিতে  থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। 

জানা যায়, রয়েল মিয়া ব্যবসার জন্য স্ত্রীকে বাপের বাড়ি থেকে ২ লাখ টাকার ব্যবস্থা করে দিতে বলেন। তখন পারভীন টাকা এনে দিতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন এবং তার ওপর শারীরিক নির্যাতন চালান। সর্বশেষ গত ১৮ জুলাই বিকেলে পারভীনের  ওপর শারীরিক নির্যাতন চালান রয়েল মিয়া। পারভীন এ ঘটনা তার পিতাকে জানালে আত্মীয় স্বজনরা এসে তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে বিগত ৩ আগস্ট  হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, আসামিকে রোববার (১২ নভেম্বর) বিকেলে আদালতে উপস্থিত করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   যৌতুক মামলা  স্বামী গ্রেফতার  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: