ময়মনসিংহর নান্দাইলে প্রধানমন্ত্রীর ‘ত্রাণ ও কল্যাণ তহবিল’ হতে দরিদ্র ও অসহায় ৫৪ জনের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন। সোমবার (১৩ নভেম্বর) তিনি এই তহবিলের চেক বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক পেয়ে ভিক্ষুক, অন্ধ সহ কয়েকজন অসহায় মানুষ তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি তিনি যেন আজীবন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারেন।
সময়ের আলো/আরআই