আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়: নাজমুল হাসান পাপন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় উল্লেখ করে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেছেন, বিগত সময়ে

2023-11-13T22:11:57+00:00
2023-11-13T22:11:57+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়: নাজমুল হাসান পাপন
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম 
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়: নাজমুল হাসান পাপন
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় উল্লেখ করে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেছেন, বিগত সময়ে বিএনপি ক্ষমতায় এসে দেশের কোন উন্নয়ন করেনি। তারা শুধু ক্ষমতায় থেকে চেয়েছিলো কিভাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে শেষ করে দেয়া যায়। তাদের ক্ষমতা থাকাকালীন সময়ে ২০০১ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের জনসভায় ইতিহাসের ন্যক্কারজনক নির্মম গ্রেনেড হামলা চালিয়ে সবাইকে হত্যা করতে চেয়েছিলো বিএনপি-জামায়াত জোট সরকার ।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের আমলাপাড়া এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বিসিবি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিসিভি সভাপতি পাপন বলেন, সেদিনের সেই জনসভায় আমার আব্বাসহ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ট্রাকের স্টেজের উপর বসেছিলেন। সেসময় আমার আম্মা আইভি রহমান স্টেজের নিচে কর্মীদের সাথে বসেছিলেন। সেদিন সেই গ্রেনেড হামলায় আমার আম্মা প্রাণ হারান। সেদিন প্রাণে বেঁচে যান প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। 

তিনি আরও বলেন, এই চক্রটিই জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো তারাই আবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা চাই দেশে ১৫ আগস্টের মত আবার একটি ন্যক্কার জনক ঘটনা ঘটাতে চাই। তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন। তাদেরকে দেশে অস্থিতিশীলতা তৈরি করার এই সুযোগ দেয়া হবে না। বিএনপি-জামাতাদের অনেক ছাড় দেয়া হয়েছে আর ছাড় দেয়া হবে না। তাদেরকে মোকাবেলায় আমরা রাজপথে আছি ভবিষ্যতেও থাকবো। জননেত্রী শেখ হাসিনার অধীনেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সারা বিশ্বকে দেখানো হবে শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয়। সেই জন্য প্রত্যেকেই কেন্দ্রে গিয়ে যার যার ভোট দিতে হবে। আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাই। 

এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,  জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিসিবি সভাপতি  নাজমুল হাসান পাপন  আওয়ামী লীগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: