জয়পুরহাটে ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে শ্যালোচালিত ভটভটির ধাক্কায় খলিলুর রহমান পঁচা (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ক্ষেতলাল উপজেলার ইসলামপুর

2023-11-14T18:38:36+00:00
2023-11-14T18:38:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৬:৩৮ পিএম 
জয়পুরহাটে ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত
জয়পুরহাটে শ্যালোচালিত ভটভটির ধাক্কায় খলিলুর রহমান পঁচা (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ক্ষেতলাল উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খলিলুর রহমান পঁচা ক্ষেতলাল উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। 

ওসি আনোয়ার হোসেন জানান, খলিলুর রহমান পঁচা ক্ষেতলাল বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে যাত্রী নিয়ে সাগরামপুর পাইকপাড়া গ্রামে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় পৌঁছার পর একটি দ্রুতগামী গরু বোঝায় ভটভটি পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা খলিলুর রহমান পঁচাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  নিহত  জয়পুরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: