উদ্বোধন হলো দেশের দ্বিতীয় বৃহত্তম নভোথিয়েটার

রাজশাহী ব্যুরো

সারাদেশ

শিক্ষানগরী রাজশাহীতে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা

2023-11-14T20:14:01+00:00
2023-11-14T20:14:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
উদ্বোধন হলো দেশের দ্বিতীয় বৃহত্তম নভোথিয়েটার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৮:১৪ পিএম 
উদ্বোধন হলো দেশের দ্বিতীয় বৃহত্তম নভোথিয়েটার
শিক্ষানগরী রাজশাহীতে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চু্য়ালি যুক্ত হয়ে নগরীর শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় প্রায় ২৩২ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা এই নভোথিয়েটারের শুভ উদ্বোধন করেন।

এসময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নভোথিয়েটার ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩ টি প্রকল্পের অধীন নির্মিত ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী প্রান্তে জেলা প্রশাসককের কার্যলয় থেকে যুক্ত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিজয় বিপ্লব তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদসহ বিভিন্ন জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে নভোথিয়েটারে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মোচন করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর তিনি ভিতরে প্রবেশ করেন এবং নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নভোথিয়েটারে প্রথম শো উপভোগ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, নগরীর শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় উত্তর-পূর্ব কর্ণারে ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণকাজ শুরু হয়। করোনা মহামারি তথা নানা প্রতিকূলতা কাটিয়ে চলতি বছরের জুলাই মাসে ২৩২ কোটি টাকা ব্যয়ে এটির নির্মাণ কাজ শেষ হয়। নভোথিয়েটারের শুধু ভবন তৈরিতেই ব্যয় হয়েছে ১৪০ কেটি টাকা। বাকি অর্থ ব্যয় হয়েছে নভোথিয়েটারের যন্ত্রাংশ ও অন্য খাতে। এতে স্থাপন করা হয়েছে বিশ্বের আধুনিক টেলিস্কোপ। যা দিয়ে গবেষকেরা নভোমণ্ডলের গবেষণা আরও এগিয়ে নিতে পারবেন।

আরও জানা যায়, এই নভোথিয়েটারে একসঙ্গে ১৫০ জন বসে মহাকাশের গ্রহ-নক্ষত্রের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবেন। দিনে অন্তত ৬ থেকে ৭টি শো চালানো সম্ভব হবে। নভোথিয়েটার এখন দর্শনার্থীদের জন্য খুলে দিতে প্রস্তুত। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাজশাহীর জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এখন এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে কর্তৃপক্ষ জানান।

রাজশাহীতে এই বঙ্গবন্ধু নভোথিয়েটার উদ্বোধনের মধ্য দিয়ে নগরবাসী ও নির্মাণ প্রতিষ্ঠানের আকাশচুম্বি প্রত্যাশার দোয়ার খুললো ।

সময়ের আলো/আরআই





  বিষয়:   বঙ্গবন্ধু নভোথিয়েটার  দ্বিতীয় বৃহত্তম নভোথিয়েটার  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: