লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ, আতঙ্কে তিন গ্রাম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের শরণখোলায় সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে রাত ৮টার দিকে বাঘ আসছে এমন খবর ওই এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর

2023-11-14T20:52:04+00:00
2023-11-14T20:52:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ, আতঙ্কে তিন গ্রাম
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৮:৫২ পিএম 
লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ, আতঙ্কে তিন গ্রাম
বাগেরহাটের শরণখোলায় সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে রাত ৮টার দিকে বাঘ আসছে এমন খবর ওই এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী অনেকেই নিজ গৃহ ছেড়ে টেকসই বাড়িতে আশ্রয় নিয়েছে। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সোনাতলা গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে বাঘ আসছে এমন খবর নিশ্চিত করেছেন ভিটিআরটি সদস্য মো: জাকারিয়া হোসাইন। 

ভিটিআরটি ও ওই এলাকাবাসির সূত্রে জানা গেছে, উপজেলা সোনাতলা গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে রাত ৮টার দিকে বাঘ আসছে এমন খবরে ওই বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী জলের ঘাট ও খুরিয়াখালী এলাকার গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ভিটিআরটি সদস্যরা ও ওয়াইল্ড টিমের সদস্যরা পাহারা শুরু করেছে এবং এলাকাবাসীকে রাত্রে ঘর থেকে বাহির না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। 

সুন্দরবনে বন্য প্রাণী দেখাশুনার দায়িত্বে থাকা ওয়াইল্ড টিমের সদস্য মো. আলম হাওলাদার জানায়, তিনি গত দুই দিনে সুন্দরবন সংলগ্ন সোনাতলা জলের ঘাটসহ বিভিন্ন এলাকার এক কিলোমিটারের মধ্যে অসংখ্য বাঘের পায়ের ছাপ দেখেছেন। তার ধারনা সুন্দরবন সংলগ্ন ভোলা নদী শুকিয়ে যাওয়ায় তারা পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। 

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মাহাবুব হাসানকে বিষয়টি জানালে তিনি ভিটিআরটি টিমের সহযোগিতা নিয়ে রাতে পাহারা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং এলাকাবাসীকে সতর্ক করার জন্য মাইকিং করা সহ তাদের পাহারা অব্যাহত রয়েছে।
  
এ বিষয়ে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মাহবুব হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ধারণা করা হচ্ছে ভোলা নদী শুকিয়ে যাওয়ায় তারা পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। তবে এলাকাবাসীকে সচেতন করার জন্য ভিটিআরটি ও ওয়াইল্ড টিমকে সতর্ক পাহারার রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং জনগণকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজীব বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং এলাকাবাসীকে রাতে সাবধানে থাকার জন্য পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি ভোলা নদীর চর সংলগ্ন সোনাতলা এলাকায় বাঘ এসেছিল। ৩ ফেব্রুয়ারি দুপুরে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহলফাঁড়ি এলাকায় দুইটি বাঘ ঘোরাফেরা করে বলে বনরক্ষীরা জানায়। ৮ আগষ্ট সকালে কঁচিখালি অভয়ারণ্য এলাকার ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় আরও একটি বাঘের দেখা পায় বনরক্ষীরা। ৭ অক্টোবর রাতে ধানসাগর অফিস সংলগ্ন এলাকায় দুইটি বাঘের দেখা পায় বন রক্ষীরা। এছাড়া গত ৮ নভেম্বর রাত বারোটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় একটি হরিণের পালে বাঘ আক্রমণ করেছিল বলে জানা গেছে।  

সময়ের আলো/আরআই



  বিষয়:   লোকালয়ে বাঘ  আতঙ্কে গ্রামবাসী  ওয়াইল্ড টিম  সতর্ক পাহারা  শরণখোলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: