নদীতে গোসলে নেমে ভাইয়ের মৃত্যু, আরেক ভাই নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে মাহমুদুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে সিফাত নামে আরেক শিশু। তারা

2023-11-14T23:29:13+00:00
2023-11-14T23:29:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নদীতে গোসলে নেমে ভাইয়ের মৃত্যু, আরেক ভাই নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১১:২৯ পিএম 
নদীতে গোসলে নেমে ভাইয়ের মৃত্যু, আরেক ভাই নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে মাহমুদুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে সিফাত নামে আরেক শিশু। তারা দুজনে আপন চাচাতো দুই ভাই। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কাজিপাড়া নতুন পাড়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত মাহমুদুল্লাহ (৯) সদর উপজেলার ইসলাম ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিখোঁজ সিফাত (১৩) একই এলাকার হানিফের ছেলে। 

নিহতের চাচা আব্দুল বারিক জানান, দুপুরে রাজারামপুর মালোপাড়া ঘাটে গোসল করতে নদীতে নামেন মাহমুদুল্লাহ ও সিফাত। এ সময় প্রথমে নদীর পানিতে তলিয়ে যায় মাহমুদুল্লাহ। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে সিফাত। এ সময় দু’জনেই নদীতে তলিয়ে যায়। বিষয়টি পথচারী  ও স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। পরে বিকেল ৪ টার দিকে স্থানীয়দের সহযোগিতায় একই স্থান থেকে মাহমুদুল্লাহর মরদেহ উদ্ধার করা গেলেও; এখনো নিখোঁজ রয়েছে সিফাত।

এদিকে, সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবরিদল এসে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধারে কাজ করছে বলে জানান ইসলামপুর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। চেয়ারম্যান জানান, শিশু মাহমুদুল্লাহর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সিফাতের মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরিদল।  

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শেখ মো.মাহবুবুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে উদ্ধার কার্যক্রম আপাতত রাতের কারণে বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে আবারো উদ্ধার কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, স্থানীয়রা এরই মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে।   

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহানন্দা নদী  গোসলে নেমে মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: