‘অপারেশন জ্যাকপট’ করছেন না সিয়াম

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। সম্প্রতি খবর রটে এই সিনেমায় দশজন

2023-11-15T15:49:17+00:00
2023-11-15T15:49:17+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
বিনোদন
‘অপারেশন জ্যাকপট’ করছেন না সিয়াম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৩:৪৯ পিএম 
১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। সম্প্রতি খবর রটে এই সিনেমায় দশজন নায়ক অভিনয় করবেন। তাতে সিয়ামের নামও চলে আসে। কিন্তু সিনেমাটি করছেন না এই অভিনেতা। মঙ্গলবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।

সিয়াম জানান, দেশের প্রথম সারির একটি পত্রিকার এক প্রতিবেদন থেকে জানতে পারলাম আমি নাকি ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় করছি! তবে কোনো ধরনের ক্রসচেক ছাড়া একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাছ থেকে এমন নিউজ হওয়াটা অপ্রত্যাশিত।
 
অভিনেতা বলেন, ‘অপারেশন জ্যাকপট’ আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম গৌরবের জায়গা। আমি অবশ্যই এই বিষয়ে সিনেমা নির্মিত হলে এর অংশ হতে চাইব। কিন্তু সবার আগে আমি দেখব স্ক্রিপ্ট কেমন, নির্মাতা কে, প্রডিউসার কারা। পরিচালক রাজীবদার সাথে আমার হাই-হ্যালো হয়েছিল, স্ক্রিপ্ট নিয়ে বসতে চেয়েছিলেন তিনি; আমার শুটিংয়ের ব্যস্ততার কারণে সেই মিটিংটাই হয়নি। এরপর প্রডিউসারের সাথেও আমার কথা হয়েছে, সেখানে স্পষ্ট করে আমি জানিয়ে দিয়েছি যে এই সিনেমায় আমি অভিনয় করছি না। এরপরও কীভাবে কাস্টিংয়ে চূড়ান্ত তালিকায় আমার নাম থাকে, সেটিই আমার বোধগম্য না।
 
সিয়ামের বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে কোনো সিনেমার সাইনিং করিনি আমি। দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই বলেই এই বিরতি। কাজেই দর্শকদের অনুরোধ করব, এমন উড়ো খবরে কখনো বিশ্বাস করবেন না। কোনো সিনেমা সাইন করলে অবশ্যই আমি নিজ থেকেই আপনাদের জানাব। আমার জন্য দোয়া করবেন।’

গেল বছর ‘শান’, ‘পাপ পুণ্য’ ‘অপারেশন সুন্দরবন’ ‘দামাল’ দিয়ে বাজিমাত করেছেন সিয়াম আহমেদ। এ ছাড়া চলতি বছর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘অন্তর্জাল’, ‘মুজিব’ সিনেমায় দেখা দিয়েছেন।

সময়ের আলো/জেডআই

Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: