নেশার টাকা না পেয়ে স্কুল শিক্ষককে মারধর

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ শহরে পুরাতন ধোপাঘাটা এলাকায় নেশার টাকা না পেয়ে এক স্কুল শিক্ষককে মারধর করেছে দুই মাদকসেবী। এ নিয়ে ঝিনাইদহ সদর

2023-11-15T18:03:24+00:00
2023-11-15T18:03:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নেশার টাকা না পেয়ে স্কুল শিক্ষককে মারধর
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৬:০৩ পিএম 
নেশার টাকা না পেয়ে স্কুল শিক্ষককে মারধর
ঝিনাইদহ শহরে পুরাতন ধোপাঘাটা এলাকায় নেশার টাকা না পেয়ে এক স্কুল শিক্ষককে মারধর করেছে দুই মাদকসেবী। এ নিয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষক সাদ্দাম হোসেন।

অভিযোগ থেকে জানা যায়, ধোপাঘাটা পুরাতন ব্রিজ এলাকায় অবস্থিত ইউকে ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের কাছে প্রায় সময় কাঞ্চননগর এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে মজিদ ও নাদের মালিথার ছেলে রাজু নেশা টাকার দাবি করে আসছিলো। আত্মসম্মানের ভয়ে কয়েকবার কিছু টাকা দিয়ে তাদের থেকে রেহায় পেয়েছেন। 

আরও জানা যায়, সম্প্রতি আবারো টাকা দাবি করে তারা। টাকা দিতে না পারায় মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের সামনে তাকে বেধড়ক মারপিট করে রাজু ও মজিদ। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সদর থানায় অভিযোগ দিয়েছে নির্যাতনের শিকার শিক্ষক সাদ্দাম হোসেন। 

তিনি বলেন, প্রায় সময় রাজু ও মজিদ আমার কাছে টাকা দাবি করত। মাঝে মধ্যে কিছু টাকা দিয়েছিও। টাকা না দিলে গালিগালাজ করত। কিন্তু মঙ্গলবার আমার কাছে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ার তারা আমার উপর হামলা করে মারধর করে। এমনকি থানায় অভিযোগ দেওয়ার পরও আমাকে হুমকি-ধামকি দিচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত
শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: