তফসিলকে স্বাগত জানিয়ে তাড়াশে আওয়ামী লীগের আনন্দ মিছিল

তাড়াশ (তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি) প্রতিনিধি

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জের তাড়াশে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বুধবার (১৫

2023-11-16T08:17:19+00:00
2023-11-16T08:17:19+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
তফসিলকে স্বাগত জানিয়ে তাড়াশে আওয়ামী লীগের আনন্দ মিছিল
তাড়াশ (তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৮:১৭ এএম 
তফসিলকে স্বাগত জানিয়ে তাড়াশে আওয়ামী লীগের আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জের তাড়াশে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে তাড়াশ পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, মর্জিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, তাড়াশ পৌর আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র আব্দুর রাজ্জাক,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, তাড়াশ পৌর ছাত্র লীগের সভাপতি আতিকুল কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আরো অনেকেই।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশন দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে, এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকতে হবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: