হবিগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায়

2023-11-16T18:11:04+00:00
2023-11-16T20:05:52+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৬:১১ পিএম  আপডেট: ১৬.১১.২০২৩ ৮:০৫ পিএম
হবিগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিকসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমেদের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি মীমাংসা করার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বসেন। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিকসহ ১০ জন আহত হন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে ব্যবসায়ীরা বলছেন সংঘর্ষে তাদের দোকানপাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের বাহিরে রাখা জিনিসপত্র নষ্ট করেছে দু’পক্ষের লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ শহরে অবস্থান নেয়। তবে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে আবারো সংঘর্ষে আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক জানান, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীরা এ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। তারা শেখ হাসিনা ও দলের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আওয়ামী লীগ  দুই গ্রুপের সংঘর্ষ  ধাওয়া-পাল্টা ধাওয়া  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: