গাজীপুরে ব্রি’তে নবান্ন উৎসব উদযাপন

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ১৪৩০ নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ব্রি’র প্রশাসনিক ভবনের সামনে

2023-11-16T20:44:30+00:00
2023-11-16T20:44:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে ব্রি’তে নবান্ন উৎসব উদযাপন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৮:৪৪ পিএম 
গাজীপুরে ব্রি’তে নবান্ন উৎসব উদযাপন
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ১৪৩০ নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ব্রি’র প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে ব্রি’র সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ-পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র মহাপরিচালক এর সহধর্মিণী ও ব্রি মহিলা সমিতির সভানেত্রী মুনিরা জান্নাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি’র উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম, ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. আমিনা খাতুন, ফলিত গবেষণা বিভাগের সিএসও এবং প্রধান ড. মো. হুমায়ুন কবীর, খামার ব্যবস্থাপনা বিভাগের সিএসও এবং প্রধান মো. সিরাজুল ইসলাম, ব্রি কর্মকর্তা সমিতির সভাপতি মো. রাশেল রানা, কর্মচারী ক্লাবের সভাপতি মো. আমিনুজ্জামান রিটন, শ্রমিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন) কাওছার আহমদ। 

র‌্যালি শেষে অতিথি বৃন্দ মাঠে ধান কাটার উৎসবে অংশ গ্রহণ করেন। পরে নবান্ন উৎসব উপলক্ষে ব্রি’র সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস বিতরণ করা হয়। 

সময়ের আলো/আরআই
 



  বিষয়:   বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট  ব্রি  নবান্ন উৎসব 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: