নান্দাইলের সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মীর ইমরুল কায়েস আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬‌‌ নভেম্বর) বিকাল ২ টার দিকে

2023-11-16T22:41:21+00:00
2023-11-16T22:41:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নান্দাইলের সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০:৪১ পিএম 
নান্দাইলের সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মীর ইমরুল কায়েস আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬‌‌ নভেম্বর) বিকাল ২ টার দিকে নান্দাইল দলিল লেখক সমিতির আয়োজনে সাব-রেজিস্ট্রি অফিস ভবন হলরুমের কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত বিদায় অনুষ্ঠানে নান্দাইল দলিল লেখক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন খানের সভাপতিত্বে ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদায়ী অতিথি সাব-রেজিস্ট্রার মীর ইমরুল কায়েস আলী, অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাবেক উপদেষ্টা নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম খান, সাবেক যুগ্ন-আহবায়ক খাদেমুল ইসলাম, দলিল লেখক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সরকার, সহ-সভাপতি কামরুজ্জামান, কোষাধক্ষ্য হাবিবুজ্জামান, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, শফিকুল ইসলাম উজ্জ্বল, হারুন অর রশিদ সরকার, আবু রায়হান ভূঁইয়া সহ সকল দলিল লেখক, স্ট্যাম্প ব্যান্ডার বৃন্দ ও এক্সট্রা মহরার নকলনিবেশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিদায়ী অতিথি দীর্ঘ ১১ মাস ২৭ দিন সুদক্ষ কর্ম দক্ষতায় পারদর্শী হিসেব নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিস কর্মজীবনে,অনলাইন ই-রেজিস্ট্রেশনে বাংলাদেশের প্রথম স্থান অর্জনকারী অফিসের বিদায়ী সাব-রেজিস্ট্রার মীর ইমরুল কায়েস আলীকে দলিল লেখক সমিতির পক্ষ থেকে বিদায়ী স্কেচ ও বিভিন্ন উপহার সামগ্রীর মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

পরিশেষে বিদায়ী অতিথি সাব-রেজিস্টার মীর ইমরুল কায়েস আলী নান্দাইল দলিল লেখক সমিতির সকল দলিল লেখক ও এক্সট্রা মহরার নকলনিবেশ, অফিস কর্মচারীগণের সুস্বাস্থ্য কামনাসহ কৌশল বিনিময়ে মাধ্যমে সকলের দোয়া চেয়ে বিদায় নেন তিনি। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   নান্দাইল  সাব-রেজিস্ট্রার  বিদায় সংবর্ধনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: