ঘূর্ণিঝড় ‘মিধিলা’: ঝালকাঠিতে প্রস্তুত ৫৯টি আশ্রয়কেন্দ্র

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঘূর্ণিঝড় মিধিলা’র আঘাত ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে

2023-11-16T23:26:15+00:00
2023-11-16T23:26:15+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ঘূর্ণিঝড় ‘মিধিলা’: ঝালকাঠিতে প্রস্তুত ৫৯টি আশ্রয়কেন্দ্র
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১১:২৬ পিএম 
ঘূর্ণিঝড় ‘মিধিলা’: ঝালকাঠিতে প্রস্তুত ৫৯টি আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় মিধিলা’র আঘাত ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ৭টি কন্ট্রোল-রুম, ৫৯ আশ্রয় কেন্দ্র, ৩৭ টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের তিনটি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ৩ লাখ ২৩ হাজার টাকা, ৩৫০ মেট্রিক টন ত্রাণের চাল বিতরণের জন্য মওজুদ আছে।

পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও  স্বেচ্ছাসেবক টিমও প্রস্তুত রয়েছে। 

সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঘূর্ণিঝড় মিধিলা  জলোচ্ছ্বাস  ক্ষয়ক্ষতির আশঙ্কা  আশ্রয়কেন্দ্র প্রস্তুত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: